Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট - Chief TV

সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  64 views
সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট - Chief TV

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্তসংলগ্ন মিলনী বাজারে রাতে সিসিটিভি ক্যামেরায় কুকুরের মতো দেখতে একটি রোবট সদৃশ বস্তু ধরা পড়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে একটি হার্ডওয়্যার দোকানের ক্যামেরায় এটি রেকর্ড হয়।

পরে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়। স্থানীয়রা বিষয়টিকে সন্দেহজনক উল্লেখ করে এর উৎস তদন্তের দাবি জানান।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহবুব উল হক জানান, ফুটেজটি পরীক্ষা করা হচ্ছে। এটি সত্যিই কোনো রোবট, নাকি এআই বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি—তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।


Share:

Single Page