Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের মনোনয়ন বৈধ - Chief TV

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের মনোনয়ন বৈধ - Chief TV

2026-01-04  শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি  68 views
শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের মনোনয়ন বৈধ - Chief TV

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল–এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করা হয়। ফলে আসন্ন নির্বাচনে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাহমুদুল হক রুবেলের প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা থাকল না।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ এই নেতা নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করবেন।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা বলেন, মাহমুদুল হক রুবেল জনগণের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য একজন নেতা। তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হবে।


Share:

Single Page