Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল - Chief TV

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল - Chief TV

2025-11-19  ডেস্ক রিপোর্ট  164 views
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল - Chief TV

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল নিয়ে দেওয়া আগের রায়কে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। একই সঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

রায় ঘোষণার সময় আদালতকক্ষ আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে পুরোপুরি ভরাট হয়ে যায়।

রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলেও আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।


Share: