নীলফামারী কিশোরগঞ্জের মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষককে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা।
জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগমসহ সহকারী শিক্ষকরা নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা খাতুনকে একাধিকবার জানালেও তিনি কোন ধরনের ব্যবস্থা নেয়নি । পরে এটি নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তাদের শোকজ করা হয়।
সহকারী শিক্ষা কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা বলেন, মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগমসহ ৮ জন সহকারী শিক্ষককে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় কারণে শোকজ করা হয়েছে। সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না মর্মে পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তারা শোকজের জবাব দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।