Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর - Chief TV

টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর - Chief TV

2026-04-18  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  24 views
টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর - Chief TV

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার এসআই (নিঃ) এহতেশামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স—কনস্টেবল ৭১৬ মোঃ জুয়েল রানা ও কনস্টেবল ১৬৪১ পলাশ উদ্দিন—রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় অভিযান পরিচালনা করেন। এসময় খরতৈল পশ্চিম পাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহ আল মাসুদ (২৪) ও চঞ্চল (২৯) কে ২৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) অনুযায়ী মামলা (নং-৩৮, তারিখ: ১৮-০৪-২০২৬) দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা প্রভাবশালী মহলের ছত্রছায়া বদলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী আরও জানান, বিশেষ করে গাজীপুরা ও খরতৈল এলাকার সাতাইশ রোডে রাতে চলাচলকারী পথচারীরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ যোগদানের পর থেকে মাদক ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করায় পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি পেয়েছে।

জনগণ এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


Share: