Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার - Chief TV

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার - Chief TV

2026-03-15  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  159 views
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার - Chief TV

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও সেবামূলক কার্যক্রম জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ বুধবার (১১ মার্চ ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধারে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সবসময়ই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Share: