মার্কিন প্রেসিডেন্টকে বহনের জন্য নতুন একটি বোয়িং ৭৪৭-৮ জেট উন্মোচন করা হয়েছে, যা গত বছর কাতার সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। প্রায় ৪০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিলাসবহুল বিমানটির সংস্কারকাজ সম্পন্ন করেছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানটিকে ‘উড়ন্ত হোয়াইট হাউস’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এটিকে এমন এক বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল বিমানে রূপান্তর করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
মার্কিন বিমান বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সরকারি যাতায়াতের জন্য ব্যবহারের আগে বিমানটি কমিশনিং ফ্লাইট ও বিভিন্ন পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে যাবে। সংস্কার ও প্রযুক্তিগত উন্নয়নের কার্যকারিতা যাচাই করাই হবে এসব পরীক্ষার মূল উদ্দেশ্য।
বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে। বিমান বাহিনীর দাবি, সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি দূর করে এটিকে রাষ্ট্রপ্রধানের ব্যবহারের উপযোগী করা হয়েছে।
যদিও অভ্যন্তরীণ নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়নি, তবে বিমানের বাইরের অংশে নতুন রঙ ও নকশা যুক্ত করা হয়েছে। লাল, সাদা, নীল ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি নতুন ডিজাইনটি বিমানটিকে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী রূপ দিয়েছে।
বিশ্বের অন্যতম আধুনিক এই বোয়িং ৭৪৭-৮ জেট এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বহরের নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।