রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে উলিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মাহামুদুল হাসান , উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উলিপুর থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রমজানে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি যানজট কমাতে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।