Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / উলিপুরে মোবাইল কোর্টের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা - Chief TV

উলিপুরে মোবাইল কোর্টের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা - Chief TV

2026-02-23  মোহাইমিনুল ইসলাম, (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি  49 views
উলিপুরে মোবাইল কোর্টের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা - Chief TV

রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে উলিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মাহামুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রমজানে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি যানজট কমাতে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Share:

Single Page