Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / যমুনায় ধরা পড়লো ১০৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ - Chief TV

যমুনায় ধরা পড়লো ১০৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ - Chief TV

2026-03-10  মুঞ্জুরুল হক (ধুনট প্রতিনিধি)  34 views
যমুনায় ধরা পড়লো ১০৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ - Chief TV

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর আওলাকান্দি ঘাট থেকে ধরা পড়েছে প্রায় ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাঘার মাছ। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল প্রায় ৮টার দিকে স্থানীয় মাঝি রঞ্জুন চৌধুরীর বর্শিতে মাছটি ধরা পড়ে।

এত বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়দের মধ্যে মাছটি ভাগ করে দেওয়া হয়। জানা যায়, প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্য ধরে মাছটি ভাগ-বাটোয়ারা করা হয়। প্রতি ৭৫০ গ্রাম মাছের জন্য ১ হাজার টাকা করে দিতে হয়েছে।

স্থানীয় মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমার জীবনে প্রথমবার যমুনা নদীতে এত বড় বাঘার মাছ ধরা পড়তে দেখলাম। মাছটি দেখতে এলাকায় মানুষের ভিড় লেগে যায়।

এদিকে স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল জানান, গত প্রায় ৪০ বছরে এই এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা শোনা যায়নি।


Share:

Single Page