Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / ১৮ বছর হলেই করা যাবে একত্রবাস, জানাল হাইকোর্ট - Chief TV

১৮ বছর হলেই করা যাবে একত্রবাস, জানাল হাইকোর্ট - Chief TV

2025-12-08  ডেস্ক রিপোর্ট  127 views
১৮ বছর হলেই করা যাবে একত্রবাস, জানাল হাইকোর্ট - Chief TV

ভারতে প্রাপ্তবয়স্ক দু’জন ইচ্ছা করলেই একত্রবাস (লিভ ইন) করতে পারেন এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল রাজস্থান হাই কোর্ট। আদালত জানিয়েছে, বিয়ের বয়স না হলেও ১৮ বছর পেরোলেই একত্রবাসে কোনও বাধা নেই। সংবিধানপ্রদত্ত ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে বয়সের অজুহাতে কাউকে বঞ্চিত করা যাবে না।

ঘটনাটি রাজস্থানের কোটায়। ১৮ বছরের এক তরুণী এবং ১৯ বছরের এক তরুণ স্বেচ্ছায় একত্রবাস করার সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী ২০২৫ সালের ২৭ অক্টোবর চুক্তিবদ্ধও হন। কিন্তু তরুণীর পরিবারের বিরোধিতা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েন তারা। কোটা পুলিশের কাছে অভিযোগ করেও সমাধান না মেলায় আদালতের শরণাপন্ন হন যুগল। 

কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিবেক চৌধুরি যুক্তি দেন, তরুণের বয়স ২১ না হওয়ায় তাকে একত্রবাসের অনুমতি দেওয়া উচিত নয়, কারণ ভারতের আইনে পুরুষদের বিয়ের ন্যূনতম বয়স ২১। তবে আদালত এই যুক্তি খারিজ করে দেয়।

বিচারপতি অনুপ ধান্দের পর্যবেক্ষণ, সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক মানুষের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রাষ্ট্রকে সুরক্ষা দিতে হবে। বিয়ের বয়সের সঙ্গে এই অধিকারের কোনও সম্পর্ক নেই। ভারতীয় আইনে একত্রবাস neither নিষিদ্ধ, nor অপরাধ স্পষ্টভাবে উল্লেখ করেন বিচারপতি।

যোধপুর (গ্রামীণ) ও ভিলওয়ারা জেলার পুলিশ সুপারদের যুগলের অভিযোগে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। প্রয়োজনে তাদের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে।
এ রায়ে স্পষ্ট হলো, সম্মত প্রাপ্তবয়স্ক দু’জনের একত্রবাসকে বয়সের অজুহাতে রুখতে পারবে না পরিবার বা প্রশাসন।

 


Share:

Single Page