Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ধর্ম / আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ - Chief TV

আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ - Chief TV

2026-02-19  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  96 views
আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ - Chief TV

পবিত্র রমজান উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ–এর উদ্যোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি এতিমখানায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

জেলা প্রতিনিধি মো. রিপন হোসেনের সভাপতিত্বে আক্কেলপুর সোনামুখী আব্দুল্লাহ মক্কী (রহ.) ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ, সেক্রেটারি রাশেদ উল্লাহ এবং অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তারা বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ।

আয়োজকরা জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


Share:

Single Page