Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার-chief tv

সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার-chief tv

2026-07-17  মোঃ শামীম হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ  25 views
সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার-chief tv
গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার বাহাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওই গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
 
 
সাপাহার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Share: