Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / আবার বাবা হলেন পলাশ - Chief TV

আবার বাবা হলেন পলাশ - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  140 views
আবার বাবা হলেন পলাশ - Chief TV

আবারও বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী নাফিসা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পলাশ।

হাসপাতাল থেকে তিনি জানান, দুপুর ১টার দিকে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। বর্তমানে সবাই হাসপাতালে অবস্থান করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ছেলে-মেয়ে যেন ভালোবাসা ও দোয়ায় বড় হতে পারে—এটাই তাদের প্রত্যাশা।

শোবিজ অঙ্গনে পলাশের পরিচিতি বাড়ে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। পরের বছর জুলাইয়ে প্রথম সন্তানের বাবা হন তিনি। তাদের ছেলের নাম মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যোগ হলো নতুন অতিথি—একটি কন্যাসন্তান।

ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ শুরু করেন পলাশ। এরপর দীর্ঘদিন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।

পরবর্তীতে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ারে নতুন গতি আসে। বর্তমানে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও সক্রিয় এই অভিনেতা-নির্মাতা।


Share: