Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / বিশ্বকাপের মাঝেই তরুণ আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু - Chief TV

বিশ্বকাপের মাঝেই তরুণ আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু - Chief TV

2026-06-21  আন্তর্জাতিক ডেস্ক  32 views
বিশ্বকাপের মাঝেই তরুণ আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু - Chief TV

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন কোলন দে সান জাস্তো ক্লাবের তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান এক বছর বয়সী কন্যাসন্তানের জনক ফাজিওলি। এর মাত্র একদিন আগেই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচ খেলেছিলেন, যেখানে তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই ছিল না। ম্যাচ জয়ের পর দলের সবার সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি। পরে তাকে দ্রুত হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব কোলন দে সান জাস্তো এবং সান্তা ফে ফুটবল লিগ। লাউতারোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ সপ্তাহজুড়ে তাদের সমস্ত কার্যক্রম এবং সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণ স্থগিত ঘোষণা করেছে।


Share: