Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মুহূর্তেই ভাইরাল পরীমণির ভিডিও - Chief TV

মুহূর্তেই ভাইরাল পরীমণির ভিডিও - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  20 views
মুহূর্তেই ভাইরাল পরীমণির ভিডিও - Chief TV

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায়। এবার আর্জেন্টিনার জার্সি পরে নাচ ও মডেলিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ভিডিওটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে অনলাইনে।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন পরীমণি। পোস্টের ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘আর্জেন্টিনা’।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জনপ্রিয় একটি আর্জেন্টাইন গানের তালে নাচ ও মডেলিং করছেন এই অভিনেত্রী। শুধু পোশাকেই নয়, সাজসজ্জাতেও ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকার রঙের ছোঁয়া।

ভিডিওর বিভিন্ন অংশে আর্জেন্টিনা দলের কয়েকজন তারকা ফুটবলারের পরিচিত উদযাপন ভঙ্গি ও মাঠের অভিব্যক্তি অনুকরণ করতেও দেখা যায় তাকে। বিশেষ করে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর জনপ্রিয় কিছু ভঙ্গি নাচের মাধ্যমে উপস্থাপন করেছেন পরীমণি।

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ভিডিওটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।


Share: