Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / আলোকি কনভেনশনে জমজমাট 'মিডনাইট ফ্যাশন এক্সপো' - Chief TV

আলোকি কনভেনশনে জমজমাট 'মিডনাইট ফ্যাশন এক্সপো' - Chief TV

2026-05-22  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  30 views
আলোকি কনভেনশনে জমজমাট 'মিডনাইট ফ্যাশন এক্সপো' - Chief TV

রাজধানীতে ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ঈদ-উল আযহা মিডনাইট ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো-২০২৬’-এর আজ দ্বিতীয় দিন। গতকাল ২১ মে থেকে ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে শুরু হওয়া এই মেলা আগামীকাল ২৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা প্রাঙ্গণ ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকছে রাত ১২টা পর্যন্ত।

আয়োজক কমিটি জানিয়েছে, মেলায় শতাধিক পোশাক ব্র্যান্ড, ৫০টির বেশি লাইফস্টাইল প্রতিষ্ঠান এবং ৪৫টিরও বেশি ফুড ব্র্যান্ড অংশ নিয়েছে। আজ মেলার দ্বিতীয় দিন হওয়ায় এবং ছুটির আমেজ থাকায় সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই ছাদের নিচে ঈদের সব ধরনের কেনাকাটার সুযোগ মেলায় আসায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

অফলাইন বাজারে সাড়া ফেলছে অনলাইন ব্র্যান্ডগুলো
অনলাইন কেনাকাটার পাশাপাশি ক্রেতাদের সরাসরি পণ্য যাচাইয়ের সুযোগ দিতে মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘ANIRA World’। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের স্টলে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শিশুদের পোশাকসহ বিভিন্ন জুয়েলারি ও ব্যাগের আধুনিক কালেকশন প্রদর্শন করছে।

ব্র্যান্ডটির কর্ণধার ও সাবেক ব্যাংক কর্মকর্তা এ্যানী জানান, তিন বছর সফলভাবে ই-কমার্স ব্যবসা পরিচালনার পর অফলাইন বাজারে ব্র্যান্ডের পরিধি বাড়ানোর লক্ষ্যেই তারা এই এক্সপোতে অংশ নিয়েছেন। মেলার প্রথম দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, আজ দ্বিতীয় দিনে কেনাকাটার যে গতি লক্ষ্য করা গেছে, তা মেলার শেষ দিন অর্থাৎ আগামীকাল শনিবার পর্যন্ত বজায় থাকবে।


Share: