Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল - Chief TV

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল - Chief TV

2026-05-30  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  111 views

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই জুলাইয়ের অভ্যুত্থানের পর, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের জনগণ অংশগ্রহণ করেছে। তার আগে একটা রি-ফর্ম কমিশন হয়েছে। সেই রি-ফর্ম কমিশনের গণভোট হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিয়মকালে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা করি। আগামী তিন মাসে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে যদি সহযোগিতা করে যান তাহলে আমার পক্ষে যতটুকু সম্ভব, সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য নেতারা।


Share: