Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে দুই সাংবাদিক নিহত-chief tv

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে দুই সাংবাদিক নিহত-chief tv

2026-07-16  ডেস্ক রিপোর্ট  29 views
আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে দুই সাংবাদিক নিহত-chief tv
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। নিহতদের মধ্যে সাকিবুল উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন সম্পাদক ছিলেন। 
 
 
জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে উত্তরা ৩নং সেক্টরের জসিমউদ্দীন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদেরকে একটি বাস চাপা দেয়।
জয় উদযাপনই কাল হলো আর্জেন্টিনাভক্ত তরুণের
পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃ'ত ঘোষণা করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, পুলিশ ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা করছে।
 

Share: