Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল পথচারীর-chief tv

রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল পথচারীর-chief tv

2026-07-16  ডেস্ক রিপোর্ট  40 views
রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল পথচারীর-chief tv
নিহত আনোয়ারুল হকের (৫৫) বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামে। বর্তমানে তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন। তার একটি মোটর গ্যারেজ রয়েছে।

নিহত আনোয়ারুল হকের ছেলে ইয়াছিন আরাফাত বলেন, রাতে কাজ শেষে বাবা পায়ে হেঁটে উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড় পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃ'ত ঘোষণা করেন। 
 
 
এ বিষয়ে উত্তরাপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম গণমাধ্যমকে জানান, রাতে উত্তরা জসিমউদ্দীন রোড এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা যান। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share: