Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / 'আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী' রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি - Chief TV

'আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী' রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  30 views
'আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী' রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি - Chief TV

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের হল সুবিধাসহ বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তানিম রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন ‘ঝিনাইদহ রাবি-৭৩’ নামে একটি মেসেঞ্জার গ্রুপে তার ফেসবুক আইডি থেকে একটি বার্তা পাঠানো হয়।

সেখানে বলা হয়, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলে বা জাতীয়তাবাদী পরিবারের হলে ভবিষ্যতে ফর্ম পূরণের মাধ্যমে হল সুবিধাসহ বিভিন্ন সুযোগ পাওয়া যেতে পারে। পরে ওই বার্তাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং একজন প্রতিবাদও করেন বলে জানা গেছে।

গ্রুপে থাকা একাধিক শিক্ষার্থী দাবি করেন, ওই বার্তায় সরাসরি হল সুবিধা দেওয়ার কথা উল্লেখ ছিল। পরে বার্তাটি ডিলিট করা হয় এবং অভিযুক্ত শিক্ষার্থী গ্রুপ থেকেও বের হয়ে যান বলে তারা জানান।

অভিযোগের বিষয়ে তানিম রহমান দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং তিনি এমন কোনো বার্তা দেননি। তবে আইডি হ্যাক হওয়ার পর তিনি কোনো জিডি করেননি বলেও জানান। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি প্রথমবার জানতে পারছেন।

তবে যাচাইয়ে দেখা যায়, অভিযোগের সময়সীমার আগেও তার ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় ছিল এবং নিয়মিত পোস্ট করা হয়েছে। এছাড়া আইডি হ্যাক হওয়ার বিষয়ে করা একটি পোস্টও অভিযোগের ঘটনার কয়েকদিন পর দেওয়া হয় বলে জানা গেছে।

পরে তানিম রহমান আবারও দাবি করেন, তিনি ওই মেসেঞ্জার গ্রুপে ছিলেন না এবং তার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ সময় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, সংগঠনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং হল সিট বা সুবিধা দেওয়ার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


Share: