পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হিসাবরক্ষণ অফিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সরকারি ছুটির সুযোগ নিয়ে গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে দুই অফিসে প্রবেশ করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সুরক্ষিত উপজেলা পরিষদ চত্বরের ভেতরে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, তাদের কার্যালয় থেকে একটি ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি ডেস্কটপ কম্পিউটার, ২২ ইঞ্চির একটি মনিটর, দাপ্তরিক কাজে ব্যবহৃত একটি নোকিয়া মোবাইল ফোন, একটি ইউপিএস, ল্যাপটপ চার্জার, রক্তচাপ মাপার যন্ত্র, ফার্স্ট এইড বক্সসহ আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার এবং চোরদের শনাক্তকরণ এড়াতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) সহ প্রায় ২ লাখ টাকার সরঞ্জাম নিয়ে গেছে চোর চক্র।
দুই সরকারি অফিসে চুরির খবর পেয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির আলামত সংগ্রহ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

এই চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।