Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইসরাইলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান - chief tv

ইসরাইলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  19 views
ইসরাইলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান - chief tv
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের (এমওইউ) সকল শর্ত অবশ্যই মেনে চলতে হবে বলে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
 
এর মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে লেবাননে চলমান হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে মার্কিন প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি। আরাগচি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, সব চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে এখনো অনবরত বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এই সমঝোতা স্মারকটি ইসরাইলও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। তাই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের উচিত তাদের প্রকৃত দায়িত্ব পালন করা এবং লেবাননের ওপর আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করা।
 
বিশেষ করে লেবাননের দখল করা এলাকাগুলো থেকে যেন ইসরাইল অবিলম্বে তাদের সামরিক বাহিনী সরিয়ে নেয়, সেই বিষয়ে ওয়াশিংটনকে সর্বোচ্চ চাপ দেওয়ার আহ্বান জানান আরাগচি। তিনি স্পষ্ট মনে করিয়ে দেন যে, দখলকৃত ভূমি থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করাটাই ছিল এই সমঝোতা স্মারকের প্রধান ও প্রথম ধারা।

Share: