দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রপ্তানি কার্যক্রমের ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার যে দূরদর্শী নির্দেশনা দিয়েছেন, তারই ফলশ্রুতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাত আজ একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে। এই উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল।
বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা মেটানোর পর বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন তা বিশ্বদরবারে দেশের সক্ষমতা ও আন্তর্জাতিক স্বীকৃতিরই প্রতিফলন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও বড় হবে এবং প্রাণিসম্পদ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় অধিদপ্তর একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও বাণিজ্যমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ‘প্যারেন্ট হ্যাচিং এগস’ (Parent Hatching Eggs) রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন ‘Ross 308 Broiler’ জাতের এই বিশেষ চালানের মোট রপ্তানি মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার, যা বর্তমান সরকারের আমলে হ্যাচিং এগ রপ্তানির প্রথম নজির।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান, পরিচালক কাজী জাহিন হাসান এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিমানবন্দর কোয়ারেন্টাইন স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।