ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুর রহমান শুভ্রসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সংশ্লিষ্ট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’ ব্যবহারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।
গাজায় ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করা হচ্ছে এবং এর মাধ্যমে গণহত্যামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে। সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদনে গাজা যুদ্ধ শুরুর পর থেকে শিশুদের ওপর সংঘটিত সহিংসতা, প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
বাগেরহাটের মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিকালে ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে মোংলা পোর্ট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টাঙ্গাইলে কৃষক কার্ড গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয় এনে দেননি, গড়েছেন বিশ্বকাপের ইতিহাসেও অনন্য এক রেকর্ড।
চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রোকেয়া বেগম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউর রহমান জিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একটি হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয়লাভ করেছে আলবিসেলেস্তেরা। এই জয়ের নায়ক আর কেউ নন— স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। মাঠের সেই ‘মেসি ম্যাজিক’-এর রেশ এসে লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি আবারও কোনোভাবে ক্ষমতায় ফিরে আসেন, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ফেসবুকে নিজেদের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন ‘কালো’ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।