Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য আরও ৪ জনের, অবৈধ সম্পদ ১১ কোটি - Chief TV

বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য আরও ৪ জনের, অবৈধ সম্পদ ১১ কোটি - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  31 views
বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য আরও ৪ জনের, অবৈধ সম্পদ ১১ কোটি - Chief TV
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের বিরুদ্ধে ১১ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে আরও চারজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
 
মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির হয়ে তারা এই সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হলো। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন।

এদিন আদালতে সাক্ষ্য দেওয়া চারজন হলেন— নরসিংদীর কর কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী মো. সোহেল মিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আসেফ আয়নান বখস ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সিরাজুল হক।
 
এর আগে গত ২০ মে বুধবার মামলাটিতে প্রথম চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেনজীরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পর থেকে মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। 
 
Share: