Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়া শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণদোয়া - Chief TV

বগুড়া শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণদোয়া - Chief TV

2025-12-01  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  160 views
বগুড়া শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণদোয়া - Chief TV

বগুড়া জেলার শেরপুরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও গণদোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে শেরপুর পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে।

‎অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেম–ওলামা, হাফেজ, মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। কোরআনখানি শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান খোকন, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না এবং পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন।

‎দোয়া মাহফিলে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
 


Share: