Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার- Chief TV

বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার- Chief TV

2025-11-05  ডেস্ক রিপোর্ট  212 views
বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার- Chief TV

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধারে ওই অটোরিকশা চালকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

মোফাজ্জল হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন।

পরবর্তীতে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটিরও সন্ধান মিলেনি।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। আমরা মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”


Share: