বিনোদন ডেস্ক:
বগুড়ায় শুরু হয়েছে আলোচিত থ্রিলার ওয়েব সিরিজ ‘ডেড বডি’র শুটিং। সিরিজটির রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মিনহাজুল রহমান প্রীতম।
সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন নওফেল আহমেদ, শুভ চৌধুরী ও ওহিদুর রহমান রবি।
সি-প্লে ওটিটি প্ল্যাটফর্মের ব্যানারে নির্মিত এ ওয়েব সিরিজে অভিনয় করছেন আকতারুল আলম তিনু, সুপিন বর্মন, বিধান রায়, তানভির আহমেদ মিঠু, শ্রাবণী অথৈ, আরশী মণ্ডল ও সুমন চৌধুরীসহ, ফয়সাল হোসাইন সনি প্রমূখ।
৫ পর্বের এই ব্যতিক্রমী সিরিজের সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন আদিম চলচ্চিত্র খ্যাত মেধাবী সিনেম্যাটোগ্রাফার আমির হামজা। জানা গেছে, বগুড়ার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক লোকেশনে সপ্তাহব্যাপী শুটিং চলবে।
সিরিজটির ব্যবস্থাপনায় রয়েছেন সজীব হোসেন, রিয়াদ আহমেদ নাফিস ও মেশকাতুল প্রিন্স।
আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে সি-প্লে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ডেড বডি’-র প্রথম খণ্ড।
পরিচালক মিনহাজুল রহমান প্রীতম বলেন, “ডেড বডি এমন একটি গল্প, যা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় বেঁধে রাখবে। আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মান বজায় রেখে কাজটি সম্পন্ন করতে।”