Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ১৩তম সিটি কর্পোরেশন বগুড়ার প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীন নিযুক্ত - Chief TV

১৩তম সিটি কর্পোরেশন বগুড়ার প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীন নিযুক্ত - Chief TV

2026-05-19  ডেস্ক রিপোর্ট  32 views
১৩তম সিটি কর্পোরেশন বগুড়ার প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীন নিযুক্ত - Chief TV

দেশের ১৩তম ও সদ্য ঘোষিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব এম আর ইসলাম স্বাধীন। গতকাল ১৮ মে ২০২৬ (৪ জ্যৈষ্ঠ ১৪৩৩) সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক ছাত্রনেতা। তিনি বগুড়া সদর উপজেলার মালতীনগর (বকশি বাজার সড়ক) এলাকার বাসিন্দা।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত এই প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী বগুড়া সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বগুড়া পৌরসভা ও এর সম্প্রসারিত এলাকা নিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন গঠনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকেই কে হচ্ছেন এর প্রথম প্রশাসক—তা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক কৌতুহল ছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নিল সরকার।


Share: