Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা - Chief TV

২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  110 views
২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা - Chief TV

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগলের একটি পাল চুরির অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। জানা গেছে, দুই সপ্তাহ আগে এসব ছাগল একটি খামার থেকে নিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন থাকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা ওই খামার থেকে ছাগলগুলো নিয়ে যায় এবং পরে সেগুলো পশ্চিম তীরে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী চুরির বিষয়টি স্বীকার করেছে। বিবৃতিতে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং অন্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান উপত্যকার একটি বড় অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেই প্রেক্ষাপটেই এ ঘটনার সময়কালকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


Share: