Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / লোহাগাড়ায় হাম প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক প্রচারণা - Chief TV

লোহাগাড়ায় হাম প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক প্রচারণা - Chief TV

2026-04-10  ডেস্ক রিপোর্ট  208 views
লোহাগাড়ায় হাম প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক প্রচারণা - Chief TV

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হাম (Measles) নামক সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিম। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, মাদ্রাসা এবং জনবহুল বাজারগুলোতে এই প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

অভিযান চলাকালীন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে গিয়ে তারা হাম প্রতিরোধের উপায় ও সঠিক সময়ে টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাধারণ মানুষকে এই সংক্রামক ব্যাধি থেকে দূরে থাকতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।

এই জনহিতকর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিমের দলনেতা-১ আবতাহি বখতিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগের স্বরূপম দেবনাথ, দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগের মোহাম্মদ মিরাজ মিয়া এবং যুব সদস্য আফনান মোহাম্মদ ইরফান। স্বেচ্ছাসেবী এই দলটির আন্তরিক প্রচেষ্টা ও কার্যক্রম স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মনে করেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ থেকে লোহাগাড়া উপজেলা টিমের এই নিরলস কাজ তরুণ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার সচেতন নাগরিকরা।


Share: