Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - Chief TV

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - Chief TV

2026-01-13  ডেস্ক রিপোর্ট  191 views
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - Chief TV

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদন সম্পন্ন করে অ্যাপ্লিকেশন আইডি পাবেন, কিন্তু ফি জমা দিতে পারবেন না—তাদের জন্য ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

কত পদে নিয়োগ

সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—

  • স্কুল ও কলেজে : ২৯ হাজার ৫৭১টি পদ

  • মাদ্রাসায় : ৩৬ হাজার ৮০৪টি পদ

  • কারিগরি প্রতিষ্ঠানে : ৮৩৩টি পদ

তবে শূন্য পদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সপ্তম গণবিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য

১. আবেদন ও ফি জমার সময়সূচি
ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত

২. বয়সসীমা ও নিবন্ধন সনদের মেয়াদ
আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ গণনা করা হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত (শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী)।

৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের জন্য নির্দেশনা
বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা নিজ নিজ সমপদে আবেদন করতে পারবেন না

৪. শূন্য পদ ও অন্যান্য শর্ত
পদভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd থেকে জানা যাবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়