Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / আপন জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই ধ/র্ষিত - Chief TV

আপন জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই ধ/র্ষিত - Chief TV

2025-10-19  অমিত হাসান রনি, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  246 views
আপন জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই ধ/র্ষিত - Chief TV

গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নে আপন জেঠাতো ভাই কর্তৃক আপন চাচাতো ভাইকে ধ/র্ষণের এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় একজন বলেন, মশাখালী ইউনিয়নের বাসিন্দা ১৯ বছর বয়সী "জামাল" তার আপন চাচাতো ভাই ১৬ বছর বয়সী "আরিফুলকে" ধ/র্ষণ করেছে। পারিবারিক সূত্রে তারা পরস্পরের আপন জেঠাতো ও চাচাতো ভাই।

অভিযোগ উঠেছে, "১৫ তারিখ রাত্রি বেলা একা থাকায় জামাল তার ভাই আরিফুলকে জোরপূর্বক ধ/র্ষণ করে। এই অপ্রত্যাশিত ও নির্মম ঘটনার শিকার হয়ে আরিফুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।

ঘটনার বিস্তারিত জানার পর ভুক্তভোগী আরিফুলের পরিবার স্তম্ভিত হয়ে যায় এবং বিষয়টি দ্রুত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। পারিবারিক সম্পর্কের মধ্যে এমন গুরুতর অপরাধের ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে।

এলাকার বাসিন্দারা এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত জামালকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, পারিবারিক সম্পর্কের এমন অপব্যবহার সমাজে চরম অবক্ষয়ের ইঙ্গিত বহন করে।

ভুক্তভোগীর শারীরিক ও মানসিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসেছেন।
এই ঘটনা মশাখালী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তারা চাইছে দ্রুত যেন এই ঘটনার সুষ্ঠু বিচার ও সমাধান হয়।


Share: