Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / আড়াইশর আগেই ভারতকে অলআউট করল বাংলাদেশ - Chief TV

আড়াইশর আগেই ভারতকে অলআউট করল বাংলাদেশ - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  184 views
আড়াইশর আগেই ভারতকে অলআউট করল বাংলাদেশ - Chief TV

নতুন বলে দারুণ বোলিং প্রদর্শন করেছেন বাংলাদেশের যুব পেসাররা। বিশেষ করে আল ফাহাদের সামনে বেশ চাপে পড়তে হয়েছে ভারতের যুব ব্যাটারদের। একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচে বড় প্রভাব ফেলেন এই তরুণ পেসার। ফাহাদের ফাইফারের সঙ্গে স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে ভারতকে আড়াইশ রানের আগেই থামিয়ে দেয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ম্যাচে জিম্বাবুয়ের বুলাওয়েতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৩৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন অভিজ্ঞান কুন্ডু।


Share:

ট্যাগস: chief tv chief tv news খেলা