Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / চকবাজার থানায় টয়লেট থেকে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার - Chief TV

চকবাজার থানায় টয়লেট থেকে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার - Chief TV

2025-11-23  ডেস্ক রিপোর্ট  168 views
চকবাজার থানায় টয়লেট থেকে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার - Chief TV

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের টয়লেট থেকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্যারাকের টয়লেট থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে অহিদুর টয়লেটে যান। সকালে সাড়ে ১০টার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যাওয়ার জন্য যান। অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়। দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। পরে অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধারণা করছি অহিদুল আত্মহত্যা করেছেন।


Share: