ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
সারাদেশে ব্যবসা-বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত দেশের সব বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকবে।
ফরিদপুরের ভাঙ্গায় এক নারী পরীক্ষার্থীর গায়ে হাত দেওয়া এবং হেনস্তা করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক আশরাফ হোসেনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বগুড়ার আদমদীঘি উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রোগী ও স্বজনদের একমাত্র বিশুদ্ধ পানি খাওয়ার টিউবওয়েলটি ৭ দিন ধরে অকেজো। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ভুক্তভোগীরা। বাধ্য হয়ে হাসপাতালের সরবরাহকৃত ট্যাপের পানি ব্যবহার আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে চায়ের দোকান থেকে খাবার পানি সংগ্রহ করছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মিয়ানমারের বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাসের এক কূটনীতিকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দেশটির পুলিশ এক থাইল্যান্ডের নাগরিক (নারী) কে আটক করেছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় একটি হাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এই ঘটনা ঘটে।
কিশোরী রামিসাসহ অন্যান্য সকল চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলাগুলোর বিচারকাজ হাইকোর্টে কোনো ধরনের বিরতি ছাড়া, একটানা ও অগ্রাধিকার ভিত্তিতে চলবে বলে জানিয়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধর্ষণের শিকার ছয় বছরের এক শিশু ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ঘটনার দীর্ঘ ৯ মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং উল্টো মামলা তুলে নেওয়ার জন্য অনবরত প্রাণনাশের হুমকি দেওয়ায় ভুক্তভোগী শিশুটিকে নিজের বাড়ি থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে রাখতে বাধ্য হয়েছে তার পরিবার।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শূন্যে ভাসিয়ে এক অনন্য উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেছে সদ্য গ্র্যাজুয়েটদের।
জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তের শূন্যরেখায় দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে উদ্ধার হওয়া সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের সন্তান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের ফকিরহাটে একদল অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলায় আনিসুর রহমান বাদল (৪০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।