Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / আওয়ামী দোসররা দাবি আদায়ের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শিক্ষক–কর্মচারী ঐক্যজোট - Chief TV

আওয়ামী দোসররা দাবি আদায়ের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শিক্ষক–কর্মচারী ঐক্যজোট - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  190 views
আওয়ামী দোসররা দাবি আদায়ের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শিক্ষক–কর্মচারী ঐক্যজোট - Chief TV

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক–কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া অভিযোগ করেছেন, “আওয়ামী দোসররা বিভিন্ন সময় বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।”


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে চাকরি জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বক্তব্য দেন সেলিম ভূঁইয়া।

তিনি লিখিত বক্তব্যে বলেন,
“শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের নামে বর্তমানে একটি সংগঠন রাজপথে নানা কর্মসূচি পালন করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়ে কোটি কোটি শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত ঘটিয়ে তারা সরকারকে বিপর্যস্ত করে তুলেছে। যিনি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের আশ্বাস দিয়ে আন্দোলন করছেন, তিনি একজন আওয়ামী দোসর। তার অকাট্য প্রমাণ রয়েছে।”


ঐক্যজোটের চেয়ারম্যান জানান, শিক্ষা উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তবে অর্থ উপদেষ্টা বর্তমানে দেশে না থাকায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন,
“বাস্তবতার নিরিখে সরকারকে কিছুটা সময় দেওয়া যৌক্তিক। তবে অর্থমন্ত্রী দেশে ফিরলে দ্রুত শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও শিক্ষকনেতাদের সমন্বয়ে যৌথ সভা আহ্বান করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।”


সেলিম ভূঁইয়া আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষকদের ২৫ শতাংশ উৎসব ভাতা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। একইভাবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রক্রিয়াও শুরু হয়েছে।


দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবার জন্য গ্রহণযোগ্য হারে এই বৃদ্ধি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।


তিনি স্মরণ করিয়ে দেন, ২০০২ সালের ২৪ জানুয়ারি আলোচনার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষক–কর্মচারীদের অবসরসুবিধা প্রদান করেছিলেন।

এছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫০ শতাংশ বেতন প্রদানের মাধ্যমে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
“ইতিহাস সাক্ষী, তখন কোনো আন্দোলনের প্রয়োজন পড়েনি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের জিম্মি করার দরকার হয়নি,” — বলেন সেলিম ভূঁইয়া।


সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক–কর্মচারীরা জানান, সরকার যদি দ্রুত তাদের দাবি পূরণের আশ্বাস না দেয়, তবে তাঁরা বিকেলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।
 


Share:

Single Page