Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Chief TV

বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Chief TV

2026-02-01  মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি  109 views
বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Chief TV

বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপদ নির্বাচনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত সেনা ক্যাম্পে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—

  • আমার দেশ পত্রিকার সাইদুল ইসলাম

  • মানবকণ্ঠ প্রতিনিধি জাকির হোসেন

  • রূপালী দেশ প্রতিনিধি জাহিন খালাসী

  • বাংলাদেশ বাণী প্রতিনিধি মাইদুল ইসলাম সফিক

  • ভোরের আলো প্রতিনিধি সাব্বির হোসেন

  • সাগরকূল প্রতিনিধি হুমায়ুন কবির

  • সাপ্তাহিক ক্রাইম এক্সপ্রেস প্রতিনিধি সাইফুল ইসলাম

  • সাংবাদিক নুরুজ্জামান পলাশ, মাসুদ হাওলাদার, আব্দুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী


মতবিনিময় সভার মূল বক্তব্য

সাংবাদিকরা জানান, বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একসময় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য ছিল। বর্তমানে পরিস্থিতি অনেক উন্নত হলেও এখনো কিছু চিহ্নিত সন্ত্রাসী ও তথাকথিত ‘ডেবিল’ সক্রিয় রয়েছে। অবৈধ অস্ত্রের সম্পূর্ণ নির্মূল হয়নি।

তারা আরও বলেন, সাধারণ মানুষকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর নজরদারি প্রয়োজন। অতীতের সহিংসতার কারণে নারী ভোটাররা ভোটকেন্দ্রে যেতে অনেক সময় নিরুৎসাহিত হন। অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, আসন্ন নির্বাচনেও ভোটকেন্দ্রে জনস্রোত দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


সেনাবাহিনীর বক্তব্য

সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মুহাইমিন বলেন,
“অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, গুজব ও বিভ্রান্তি রোধ, এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, এলাকার অপরাধ দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল চলছে। সাধারণ মানুষকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।


Share: