Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Chief TV

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Chief TV

2026-06-12  ডেস্ক রিপোর্ট  47 views
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Chief TV
পটুয়াখালীর বাউফলে এক ১৪ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে সাব্বির খান রাব্বি নামে এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জাদুরকাঠি রাস্তা সংলগ্ন এলাকা থেকে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে।
 
গ্রেপ্তারকৃত সাব্বির বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জাদুরকাঠী গ্রামের সহিদুল ইসলাম খানের ছেলে। এই ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী শারীরিকভাবে অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান যে, কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা।
 
পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে ভুক্তভোগী কিশোরী জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির দীর্ঘদিন ধরে তার সাথে জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করে আসছিল। এই ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
এদিকে অসহায় ও নির্যাতিত এই পরিবারের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘বিচার ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংগঠন। পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে যে, আসামিকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share: