Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / বগুড়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নৌ-পুলিশের কনস্টেবল নিহত- Chief TV

বগুড়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নৌ-পুলিশের কনস্টেবল নিহত- Chief TV

2025-10-25  ডেস্ক রিপোর্ট  134 views
বগুড়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নৌ-পুলিশের কনস্টেবল নিহত- Chief TV

বগুড়ার শেরপুর উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নৌ-পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নিহতের নাম রায়হানুল ইসলাম রানা (৩২)। তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা এলাকার মৃত শাহ আনোয়ার হোসেনের ছেলে। রানা জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন এবং বদলির আদেশে শনিবারই ঢাকার নৌ-পুলিশে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন।

শনিবার দুপুর ১২টার দিকে নগরআরা এলাকার নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সাম্মী আক্তার জানান,

“জয়পুরহাট থেকে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন রায়হানুল ইসলাম রানা। বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন,

“মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।


Share:

Single Page