Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / বিপিএল ও লা লিগার স্ট্রিমিং নিয়ে যাত্রা শুরু করলো আকাশ গো নামের ওটিটি - Chief TV

বিপিএল ও লা লিগার স্ট্রিমিং নিয়ে যাত্রা শুরু করলো আকাশ গো নামের ওটিটি - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  175 views
বিপিএল ও লা লিগার স্ট্রিমিং নিয়ে যাত্রা শুরু করলো আকাশ গো নামের ওটিটি - Chief TV

বাংলাদেশের ডিটিএইচ সেবাদাতা প্রতিষ্ঠান আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি জগতে প্রবেশ করেছে ‘আকাশ গো’ অ্যাপের মাধ্যমে। এই নতুন প্ল্যাটফর্মে দর্শকরা এক জায়গায় পাচ্ছেন লাইভ স্পোর্টস, জনপ্রিয় ওয়েব সিরিজ ও প্রিমিয়াম বিনোদন কনটেন্ট।

আকাশ গো অ্যাপে সরাসরি দেখা যাচ্ছে বিপিএল ২০২৬-এর ম্যাচগুলো এবং চলমান স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার লাইভ স্ট্রিমিং। পাশাপাশি এতে রয়েছে হটস্টার স্পেশালস, জিওসিনেমা, জি নেটওয়ার্কসহ বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মের নির্বাচিত ওয়েব সিরিজ ও অন-ডিমান্ড কনটেন্ট। বর্তমানে আকাশ গো-এর সাবস্ক্রিপশন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই ওটিটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক চালু করা হয়েছে— গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবাররা স্মার্টফোন, ট্যাবলেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে (www.akashgo.com) সহজেই কনটেন্ট উপভোগ করতে পারবেন।

আকাশ গো অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উপলভ্য।

এছাড়া আকাশ ডিজিটাল টিভির ডিটিএইচ গ্রাহকদের জন্য রয়েছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বিপিএল, লা লিগা, দেশি ও বিদেশি ওয়েব সিরিজের পাশাপাশি স্থানীয় লাইভ টিভি চ্যানেলও দেখতে পারবেন।

আকাশ ডিজিটাল টিভি বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) পে-টিভি অপারেটর। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করা। গ্রাহকদের চাহিদা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আকাশ নিয়মিত নতুন সেবা ও পণ্য চালু করে আসছে, যারই অংশ হিসেবে আকাশ গো ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা।

এই সমন্বিত সেবার মাধ্যমে সারাদেশে একই মানের কাভারেজ নিশ্চিত করা হচ্ছে। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.akashdth.com অথবা যোগাযোগ করুন ১৬৪৪২ নম্বরে।


Share:

ট্যাগস: chief tv chief tv news খেলা