Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বিভিন্ন দেশের সরকার প্রধানরা খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন -- Chief TV

বিভিন্ন দেশের সরকার প্রধানরা খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন -- Chief TV

2025-12-04  ডেস্ক রিপোর্ট  189 views
বিভিন্ন দেশের সরকার প্রধানরা খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন -- Chief TV

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই বেগম খালেদা জিয়া সম্মানিত। বিভিন্ন দেশের সরকার প্রধানরা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন এবং এমনকি চিকিৎসকও পাঠাচ্ছেন।

 বাংলাদেশ সরকার তাকে যে সম্মান দিয়েছে, এতে আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে, এজন্য আমরা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক।

তিনি আরও বলেন, দল আমাদের সিদ্ধান্ত দিয়েছে ভোটের জন্য ঘরে ঘরে যেতে। এবারের নির্বাচন আগের মতো নয়, এটি একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে- এটি ষড়যন্ত্র, নীলনকশা। উদ্দেশ্য, ভোট চুরির প্রক্রিয়া তৈরি করা। ধানের শীষের পক্ষে ভোটের ব্যবধান কতটুকু, তা এলাকায় হাঁটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে- এটি গভীর ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বলতে চাই, কারা আইডি কার্ড ও তার ফটোকপি সংগ্রহ করছে, তা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
 


Share: