Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোন গ্রেপ্তার - Chief TV

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোন গ্রেপ্তার - Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  227 views
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোন গ্রেপ্তার - Chief TV

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সাত কেজি গাঁজা সহ ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানটি সোমবার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ির প্রয়াত খুরশিদ আলমের ছেলে কবির হোসেন (২৮) এবং তার বড় বোন আরিফা আক্তার (৩০)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সোয়া সাতটার দিকে সুলতানপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভাই-বোনকে সাত কেজি গাঁজা সহ ধরা হয়।
 


Share: