Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ধুনটে বিষপানে যুবকের আত্মহত্যা - Chief TV

ধুনটে বিষপানে যুবকের আত্মহত্যা - Chief TV

2025-12-02  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  146 views
ধুনটে বিষপানে যুবকের আত্মহত্যা - Chief TV

‎বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাকাটিয়া হিজুলী গ্রামের আশরাফ আলীর ছেলে।

‎পারিবারিক সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে পরিবারের অগোচরে রোমেল বিষপান করেন। তাৎক্ষণিকভাবে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান স্ত্রী তাজমহল আক্তার।

‎নিহতের বাবা আশরাফ আলী বলেন, “রোমেল কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিল। কোনো কাজ করত না, পরিবার-পরিজনের খবরও রাখত না। কেন সে আত্মহত্যা করল" তা আমরা বুঝতে পারছি না।”

‎ঘটনার বিষয়ে রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
 


Share:

Single Page