Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, থানায় সাংবাদিকের জিডি - Chief TV

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, থানায় সাংবাদিকের জিডি - Chief TV

2026-02-24  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  117 views
ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, থানায় সাংবাদিকের জিডি - Chief TV

গাংনীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অগ্রযাত্রা প্রতিদিন–এর মেহেরপুর প্রতিনিধি মামুন অর রশিদ বিজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি গাংনী থানায় আবেদন ট্র্যাকিং নম্বর EIZDOR উল্লেখ করে জিডি দায়ের করেন।

জিডি সূত্রে জানা গেছে, মামুন অর রশিদ বিজন (২৫), পিতা শফিউর রহমান ও মাতা মুর্শিদা খাতুন। তার বাড়ি চিৎলা গ্রামে, ধানখোলা ইউনিয়ন, গাংনী উপজেলা, মেহেরপুর জেলায়। তিনি অভিযোগ করেন, গত ২২ ফেব্রুয়ারি “আনোয়ার হোসেন”, “আব্দুল্লাহ আল মামুন” ও “কামাল উদ্দিন” নামের তিনটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এসব পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করছেন এবং এ ধরনের ভিত্তিহীন প্রচারণা তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেন।

জিডিতে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাংবাদিক মামুন অর রশিদ বিজনের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: