Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা - Chief TV

গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  26 views
গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা - Chief TV

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বড় ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম জিনতানে অবস্থান করছিলেন। স্থানীয় সময় গতকাল সেখানে তাকে গুলি করে মারা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান নিশ্চিত করেছেন। তবে কে বা কোন পরিস্থিতিতে এই হামলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে লিবিয়া সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার তদন্ত শুরু করেছে।

সাইফ আল-ইসলাম গাদ্দাফি ২০১১ সালে তার বাবার শাসন পতনের পর গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান এবং পরে রাজনীতিতে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেন। তিনি লিবিয়ার রাজনীতিতে এক সময় বিশেষ পরিচিত ও ক্ষমতাশালী ব্যক্তিত্ব ছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, লিবিয়ার রাজনীতির এই অস্থিতিশীল সময়ে তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুনভাবে প্রভাবিত করতে পারে।


Share: