Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু পুড়ে মৃত্যু: জামায়াত নেতা দবিবুর রহমানের সহায়তা - Chief TV

গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু পুড়ে মৃত্যু: জামায়াত নেতা দবিবুর রহমানের সহায়তা - Chief TV

2025-12-02  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  126 views
গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু পুড়ে মৃত্যু: জামায়াত নেতা দবিবুর রহমানের সহায়তা - Chief TV

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে খোদা বক্স সরকারের ছেলে জিল্লুর রহমান সরকারের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালঘরের ভেতরে থাকা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের একটি গরু পুড়ে মারা যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি চরম ক্ষতির মুখে পড়ে।

‎ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সৌজন্য সাক্ষাৎ, সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

‎এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

‎স্থানীয়রা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনিক ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
 


Share: