Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী - Chief TV

গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী - Chief TV

2026-05-03  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  132 views
গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী - Chief TV

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে হঠাৎ করেই হেপাটাইটিস ‘এ’ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ বাজার সংলগ্ন মাছুয়ার পাড়া গ্রামে কয়েক দিনের ব্যবধানে শিশু, নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় এই রোগের বিস্তার ঘটায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সুজন দাসের ১৪ বছর বয়সী ছেলে ওম প্রথম আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে রোগটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে আক্রান্তদের মধ্যে জ্বর, চরম দুর্বলতা এবং চোখ-মুখ হলুদ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। যদিও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন, তবে প্রতিদিন নতুন নতুন রোগী বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

অভয় নামের এক সুস্থ হওয়া রোগী জানান, ঝাড়ফুঁকের মতো কুসংস্কারে না গিয়ে তারা ডাক্তারের শরণাপন্ন হয়ে সুস্থ হয়েছেন, কিন্তু এলাকায় রোগীর সংখ্যা কমা নিয়ে তারা শঙ্কিত।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. হাবিব-ই-রসুল (লিটন) জানান, ওই এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষায় অধিকাংশই হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশ এই ভাইরাস ছড়ানোর প্রধান কারণ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


Share: