Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকারের হটলাইন চালু - Chief TV

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকারের হটলাইন চালু - Chief TV

2026-01-05  ডেস্ক রিপোর্ট  123 views
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকারের হটলাইন চালু - Chief TV

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো রোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে, যার মাধ্যমে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য সম্পর্কে অভিযোগ জানানো যাবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য ০১৩০৮৩৩২৫৯২ নম্বরটি হটলাইন হিসেবে চালু করা হয়েছে। পাশাপাশি notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানার মাধ্যমেও অভিযোগ পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে অপরাধ দমন ও ভুয়া তথ্য প্রতিরোধে একটি কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সাইবার নিরাপত্তা জোরদার এবং অপপ্রচার ঠেকাতে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়